Skip to content
Search jobs inside your AI agent. Claude, ChatGPT, Claude Code, Codex, Gemini, Cursor and Grok
Connect

Social and Economic Enhancement

NewBe an early applicant

Area Manager

Posted
Discussion

Exam syllabus

Browse all syllabi

We haven’t matched an official syllabus to this job yet. Check the employer’s circular for its selection process.

Description

Original circular

Vacancy

  • 6

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ

Job Context

স্মারক: সিপ-ডিপি/এইচআর/জব সার্কুলার-০৯/২০২৫-২৬/১১৯৩, তারিখ: ২৮/০৯/২০২৫)

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিতঋণ কার্যক্রমের জন্য এরিয়া ম্যানেজার পদে সরাসরি নির্বাচনী পরীক্ষার (Walk-in-interview) মাধ্যমে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রধান দায়িত্বসমূহঃ

  • শাখাসমূহের কার্যক্রম পরিকল্পনা, তদারকি ও মূল্যায়ন।
  • নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নিয়মিত শাখা ও দল পরিদর্শন।
  • বকেয়া রোধ ও আদায় কার্যক্রম তদারকি।
  • কর্মী চাহিদা নিরূপণ, এলাকা বণ্টন ও লক্ষ্যমাত্রা নির্ধারণ।
  • শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
  • শাখার আয়-ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বিশ্লেষণ।
  • সদস্য ও ঋণী সংখ্যা বৃদ্ধি এবং তহবিল চাহিদা নির্ধারণ।
  • সঞ্চয় ও ঋণ বিতরণ কার্যক্রম তদারকি এবং অনুমোদন প্রদান।
  • অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর তদারকি ও ব্যবস্থা গ্রহণ।
  • প্রধান কার্যালয়ের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন।
  • লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি বিশ্লেষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
  • স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সম্পর্ক ও সমন্বয় বজায় রাখা।

Qualifications and Experience

  • স্নাতকোত্তর ডিগ্রি
  • পিকেএসএফ-এর সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে এরিয়া ম্যানেজার পদে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।

Employment Status

ফুল-টাইম

Additional Requirements

  • বয়স সর্বোচ্চ ৪২ বছর। তবে, অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা।
  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এবং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।

Job Location

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা।

Salary

  • শিক্ষানবীশকাল (৬ মাস): সর্বসাকুল্যে মাসিক বেতন ৫০,৬৩৩ টাকা।
  • চাকরি স্থায়ী হওয়ার পর: সর্বসাকুল্যে মাসিক বেতন ৫৬,৯৫১ টাকা।(মাসিক মোবাইল বিল ১৫০০ টাকা, মোটরসাইকেল জ্বালানি খরচ ৩,৫০০ টাকা এবং রক্ষণাবেক্ষণ ভাতা ৫০০ টাকা বেতনের অন্তর্ভূক্ত)
  • অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণযোগ্য।

Compensation & Other Benefits

  • প্রতি কার্যদিবসে ৮০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে, যা শিক্ষানবীশকাল থেকেই প্রযোজ্য।
  • চাকুরী স্থায়ীকরণ হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স ভিত্তিক পদোন্নতি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Application deadline

১৭ অক্টোবর, ২০২৫ ইং।

Read Before Apply
  • নির্বাচিত প্রার্থীদের ১০০/- টাকার ৬টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে এবং ২ (দুই) জন জামিনদার মনোনীত করতে হবে।
  • যোগদানের সময় নগদ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। উক্ত জামানত চাকরি শেষে লাভসহ ফেরতযোগ্য।
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীরাই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
  • নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • নিয়োগ বিজ্ঞপ্তিটি SEEP-এর ওয়েবসাইটেও পাওয়া যাবে:
  • সিপ কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

আবেদনের সাথে জমা দিতে হবে:

  • আবেদনপত্র (বরাবর, পরিচালক-মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ।
  • বিস্তারিত জীবনবৃত্তান্ত (ইমেইল ও মোবাইল নম্বরসহ) ।
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্রের কপি।
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি।
  • অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের কপি।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্রের ফটোকপি (যদি থাকে) ।

ইন্টারভিউয়ের সময় মূল কাগজপত্রাদি অবশ্যই প্রদর্শন করতে হবে।

সরাসরি আবেদনপত্র জমাদান ও নির্বাচনী পরীক্ষার (Walk-in-Interview) স্থান:

সোশ্যাল এন্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ,বাসা নং-৫ (৩য় তলা), রোড নং-৪, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা-১২১৬।

(মিরপুর-১১ নং বাস স্ট্যান্ডের ব্র্যাক ব্যাংক থেকে ৩টি বিল্ডিং পরেই অবস্থান)

নির্বাচনী পরীক্ষার তারিখ, দিন ও সময়:১৭ অক্টোবর ২০২৫ খ্রি., শুক্রবার, সকাল ৯:৩০ টা।

প্রধান কার্যালয়ের ঠিকানা:

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ

গ্রামীণ ব্যাংক প্রশাসনিক ভবন-১ (১২ তলা), মিরপুর-২, ঢাকা-১২১৬।

ফোন: +৮৮০২ ৮০৩২২৪৩ওয়েবসাইট: www.seep.org.bd

In 1985, a group of Social workers established a voluntary development organization to improve the condition of socially disadvantaged children in Bangladesh.

Apply

See also

Administration jobs by country — openings, pay and top skills →